WhatsApp Call Us
Terms & Conditions

সর্বশেষ হালনাগাদ: ২৭/০৯/২০২৬

Shastho Zone-এর ওয়েবসাইট ব্যবহার ও পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।

১. পণ্য ও মূল্য
পণ্যের ছবি, বিবরণ ও মূল্য ওয়েবসাইটে উল্লেখ করা থাকে। প্রয়োজনে মূল্য, ছবি বা বিবরণ পরিবর্তন করার অধিকার Shastho Zone সংরক্ষণ করে।
২. অর্ডার
অর্ডার করার আগে পণ্যের বিবরণ ভালোভাবে দেখে নিশ্চিত হয়ে অর্ডার করুন। ভুল তথ্য বা অসম্পূর্ণ ঠিকানা দেওয়ার কারণে ডেলিভারি ব্যর্থ হলে অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।
৩. পেমেন্ট
ক্যাশ অন ডেলিভারি, বিকাশ ও নগদ পেমেন্ট সুবিধা রয়েছে। অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেমেন্ট সেবার নিয়ম প্রযোজ্য হবে।
৪. ডেলিভারি
সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। ডেলিভারির সময় এলাকা ও কুরিয়ার সেবার ওপর নির্ভর করতে পারে।
৫. রিটার্ন ও পরিবর্তন
বিক্রিত পণ্য সাধারণত ফেরত নেওয়া হয় না। ভুল বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য Order & Return Policy অনুসরণ করা হবে।
৬. গ্রাহকের দায়িত্ব
অর্ডারের সময় সঠিক নাম, মোবাইল নম্বর ও ডেলিভারি ঠিকানা প্রদান করা গ্রাহকের দায়িত্ব।
৭. নীতিমালা পরিবর্তন
Shastho Zone প্রয়োজনে এই শর্তাবলি পরিবর্তন বা হালনাগাদ করতে পারে। পরিবর্তিত শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশের পর তা কার্যকর হবে।
৮. যোগাযোগ
কোনো প্রশ্ন বা সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
Shastho Zone
হটলাইন: 01968-605569
ইমেইল: info@shasthozone.com
ঠিকানা: উত্তরা ১২ নম্বর সেক্টর, ঢাকা, বাংলাদেশ, ১২৩০